ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৭:৫২ পিএম

বগুড়ার ধুনটে গাঁজাসহ দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

বগুড়ার ধুনটে গাঁজাসহ দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে গাঁজা বিক্রয়কালে শাহজাহান আলী (৬৫) নামে দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়।

আরও পড়ুন

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে চিথুলিয়া কবরস্থানের সামনের রাস্তায় দাড়িয়ে গাঁজা বিক্রকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা সহ শাহজাহান আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গাঁজাসহ দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

১

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার

২

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৩

আরএফএল গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন করার সুযোগ

৪

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৫

জয়পুরহাটে বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত সবজি চাষ করে বাড়তি আয়

৬