মুন্সীগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিল জাতীয় ১০০ বোতল উইনসেরেক্সসহ জিহাদ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা মোড়সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) রাশেদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল সিপাহীপাড়া চৌরাস্তা মোড়সংলগ্ন আমজাদ মিল্কির ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জিহাদ শেখকে ১০০ বোতল ফেন্সিডিল জাতীয় উইনসেরেক্সসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতার জিহাদ শেখ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794565889.jpg)







