ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

সংগৃহীত,কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে সিনেটর হিসেবে শপথ নেবেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে তিনি নিজেই এ তথ্য জানান।

২০২৭ সালের ৩ জানুয়ারি তিনিসহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিরা শপথ নেবেন।

আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, তিনি ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।

যার একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন একটি কোরআন। আরেকটি হলো অত্যন্ত পুরোনো একটি কোরআন। যেটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মিশিগানের সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। তিনি রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে এর আগে কোনো মুসলিম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হননি। ফলে কেউ কোরআন হাতে শপথও নেওয়ার সুযোগ পাননি।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিরা তাদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন।

সূত্র: এনপিআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

১

দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত

২

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনে সংঘর্ষ, আহত শতাধিক

৪

পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন হতে যাচ্ছে: শাকিব খান

৫

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

৬