ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর তাণ্ডব: গুলিবিদ্ধ ৫, নিহত ১

ছবি : সংগৃহীত, যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর তাণ্ডব: গুলিবিদ্ধ ৫, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করছিল। এ সময় গুলির শব্দ শুনে কর্মকর্তারা কক্ষে প্রবেশ করেন। সেখানে ওই ব্যক্তিকে নিজেকেই গুলি করা অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে অভিযান চালান।

জিমের ভেতরেও গুলি

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি পাশের একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

স্পেলম্যানের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি এবং বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শুনতে পান।

হোয়াইট হাউজের কাছেই হামলা

হামলাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার কারণে কাছাকাছি কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয় পুলিশ। নিকটবর্তী ভবনের ভেতরে অবস্থান, জানালা থেকে দূরে থাকা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর তাণ্ডব: গুলিবিদ্ধ ৫, নিহত ১

১

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

২

যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

৪

চট্টগ্রামে চেকপোস্টে দুই এলজিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

৫

লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

৬