চট্টগ্রামে চেকপোস্টে দুই এলজিসহ অস্ত্রধারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ আটক করা হয়।
আরও পড়ুনগ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1794501502.jpg)
_medium_1794500789.jpg)





_medium_1794485437.jpg)