ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৫:৫৩ পিএম

সাথে আছে জাপানের দুই প্রতিষ্ঠান

ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেলো ভারতের টাটা

সংগৃহীত,ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেলো ভারতের টাটা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের নিশিমাতসো কন্ট্রাকশন এবং টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশের একটি অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

ভারত ও জাপানের এসব প্রতিষ্ঠানকে কাজটি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তারা মেট্রোরেলের ভূগর্ভস্থ ৫ দশমিক ২ কিলোমিটার অংশের সিভিল ওয়ার্কগুলো করবে। যারমধ্যে রয়েছে স্থাপত্যটির ফিনিশিং, মেকানিক্যাল, বৈদ্যুতিক এবং প্লাম্বিং সিস্টেমের কাজ।

এছাড়া এ প্রজেক্টের মধ্যে রয়েছে মাটির নিচে তিনটি স্টেশন নির্মাণ। সেগুলো হলো খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এবং বিমানবন্দর স্টেশন। এছাড়া লাইনটির উত্তরাংশে একটি গভীর কূপও নির্মাণ করা হবে।

টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে বাংলাদেশের কাছ থেকে এ কাজটি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, নিশিমাতসু ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে বাংলাদেশের ঢাকা মেট্রো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর কাজ পেয়েছে টাটা প্রোজেক্টস।”

আরও পড়ুন

এই প্রকল্পে সহায়তা ও অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার অংশ হিসেবে ঢাকায় তৈরি করা হচ্ছে মেট্রোর নতুন লাইন। বর্তমানে মেট্রোর যে অংশটি আছে সেটি সাধারণ মানুষের চলাচলকে অনেক সহজ করে দিয়েছে।

এদিকে ভারতের টাটা কোম্পানি গাড়ি উৎপাদনের পাশাপাশি তেল পরিশোধন এবং পেট্রোক্যামিকেল খাতেও কাজ করে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেলো ভারতের টাটা

১

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

২

উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে 

৩

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

৪

নেত্রকোনার মোহনগঞ্জে হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

৫

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি

৬