ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০২:২২ পিএম

ড্রোন দিয়ে আড়াই হাজার কিমি দূরে রাশিয়া তেল শোধনাগারে হামলা

ড্রোন দিয়ে আড়াই হাজার কিমি দূরে রাশিয়া তেল শোধনাগারে হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়ার ওমস্ক শহরে দেশটির বৃহত্তম তেল শোধনাগারের অবস্থান লক্ষ্য করে টানা আট ঘণ্টার বেশি সময় ধরে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের ও পর্যবেক্ষণ চ্যানেলগুলোর বরাতে জানা গেছে, গত ১১ নভেম্বর এ হামলার ঘটনা ঘটে। শহরটি ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার বা ১ হাজার ৫৫০ মাইল দূরে অবস্থিত। 

বুধবার (১১ নভেম্বর) দিনের বেলায় ওমস্কের গভর্নর ভিতালি খোতসেনকো জানান, ইউক্রেনীয় ড্রোন ওই অঞ্চলে হামলা চালাচ্ছে। এসময় তিনি বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানান। শহরটিতে আট ঘণ্টার বেশি সময় ধরে বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে। স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলো জানায়, ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
স্বাধীন রুশ টেলিগ্রাম চ্যানেল আস্ত্রার প্রতিবেদনে বলা হয়, হামলার পর ওমস্ক তেল শোধনাগারের কাছে আগুন দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যমটির উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণেও স্থাপনাটির কাছে আগুনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কোন স্থাপনায় হামলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো স্পষ্ট নয়। গভর্নর খোতসেনকো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত সব স্থানে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়েছে। তবে কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। হামলার পর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবরও দিয়েছেন বাসিন্দারা। তবে প্রকাশের সময় পর্যন্ত এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি কিয়েভ ইনডিপেনডেন্ট।

ওমস্ক তেল শোধনাগারটি পরিশোধন সক্ষমতার দিক থেকে রাশিয়ার বৃহত্তম। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মালিকানাধীন এই স্থাপনায় বছরে ২ কোটি ১০ লাখ মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব। রাশিয়ায় ব্যবহৃত প্রতি ছয় লিটার পেট্রোল ও ডিজেলের মধ্যে এক লিটারই সরবরাহ করে এই শোধনাগার। এর আগে ২০২৬ সালের জুলাই ও অক্টোবরে ইউক্রেনীয় বাহিনী এই শোধনাগারে হামলা চালিয়েছিল। জুলাইয়ের হামলার পর ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছিল, স্থাপনাটিতে বিভিন্ন ধরনের জ্বালানি, লুব্রিকেন্ট ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সরবরাহব্যবস্থায়ও এর ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

জেনারেল স্টাফের তথ্যমতে, ওমস্ক শোধনাগারের পরিশোধন গভীরতা প্রায় ৯৯ শতাংশ, যা রাশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে দীর্ঘপাল্লার ড্রোন তৈরির সক্ষমতা বাড়ায় রাশিয়ার অভ্যন্তরে অনেক দূরের লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে ওমস্কের মতো রুশ ভূখণ্ডের গভীরে অবস্থিত স্থাপনাগুলোও এখন হামলার ঝুঁকিতে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টির অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে ‘দীর্ঘপাল্লার নিষেধাজ্ঞা’র কথা উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রোন দিয়ে আড়াই হাজার কিমি দূরে রাশিয়া তেল শোধনাগারে হামলা

১

ক্যারিককে সরিয়ে আসছে ম্যানইউ’র দায়িত্বে পচেত্তিনো!

২

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু মারা গেছেন

৩

বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

৪

হামলার পেছনে আওয়ামী লীগ আছে : নুসরাত তাবাসসুম

৫

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে নতুন ৫ শর্ত

৬