ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০২:২০ পিএম

ক্যারিককে সরিয়ে আসছে ম্যানইউ’র দায়িত্বে পচেত্তিনো!

ক্যারিককে সরিয়ে আসছে ম্যানইউ’র দায়িত্বে পচেত্তিনো!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড চলতি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় রেলিগেশন জোনে (অবনমন অঞ্চল) নেমে যাওয়ার পর এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে। বর্তমান কোচ মাইকেল ক্যারিকের বরখাস্ত হওয়া একপ্রকার নিশ্চিত। আর তার স্থলাভিষিক্ত হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোকে আনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।

ইএসপিএনের খবর, পচেত্তিনোকে পেতে ১ কোটি ডলারের রিলিজ ক্লজ কার্যকর করার আগে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে ইউনাইটেড। এছাড়া তার পুরো কোচিং প্যানেলকে আনতে আরও ২০ লাখ ডলার খরচ হতে পারে ক্লাবটির। স্কাই স্পোর্টস জানিয়েছে, পচেত্তিনোর সঙ্গে ইউনাইটেডের নীতিগতভাবে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে এবং ফ্যাব্রিজিও রোমানোর মতে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এদিকে নতুন কোচ নিয়ে আসার এই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার ফ্রান্সের মোনাকোতে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক স্যার জিম র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স। বৃহস্পতিবারই বর্তমান কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসার কথা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে বেহাল দশা ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। ৫ ড্র ও ৪ হারে ১৯ দলের লিগে তাদের বর্তমান অবস্থান ১৮তম। অথচ গত মে মাসেই দুই বছরের চুক্তিতে প্রধান কোচ করা হয়েছিল ইউনাইটেডের সাবেক তারকা ক্যারিককে। করুণ এই অবস্থার পর আজই ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

এদিকে, মার্কিন দলের দায়িত্বে থাকা পচেত্তিনো বর্তমানে ১৪ নভেম্বর হাইতি এবং ১৭ নভেম্বর কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রিমিয়ার লিগে এর আগে সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার ও চেলসিকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা পচেত্তিনোকে এর আগেও ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে ইউনাইটেডের কোচ হিসেবে বিবেচনায় নিয়েছিল ক্লাবটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিককে সরিয়ে আসছে ম্যানইউ’র দায়িত্বে পচেত্তিনো!

১

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু মারা গেছেন

২

বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

৩

হামলার পেছনে আওয়ামী লীগ আছে : নুসরাত তাবাসসুম

৪

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে নতুন ৫ শর্ত

৫

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

৬