ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০১:১৮ পিএম

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারীদের অধিকার ও ক্রিকেটের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যবাধকতা ছাড়া আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না দলটি।

সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট স্কটল্যান্ড। সংস্থাটি জানিয়েছে, আইসিসির কোনো টুর্নামেন্টে আফগানিস্তানের মুখোমুখি হতে হলে তারা খেলবে। এমনকি প্রয়োজন হলে প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে স্কটল্যান্ড। তবে নারীদের ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত নিজেদের উদ্যোগে আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ আয়োজন করবে না তারা।

আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ড সর্বশেষ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি।

গত গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ড। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল আফগানিস্তান। পাশাপাশি প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

তবে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে স্কটিশ ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে বাধা দিচ্ছে না ক্রিকেট স্কটল্যান্ড। গত সপ্তাহে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। লিগটি আইসিসির অনুমোদন পেলে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ক্রিকেট স্কটল্যান্ড আরও জানিয়েছে, কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া মানেই আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা কিংবা তাদের নীতির প্রতি সমর্থন নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

১

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

২

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

৩

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

৪

স্বর্ণের দামে সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

৫

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, ক্ষমা চাইতে আইনি নোটিশ

৬