গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান।
আরও পড়ুন
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল।

নিউজ ডেস্ক






