ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ১২:১০ এএম

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ছিনতাই হয়েছে। জানালা খুলে গাড়িতে বসে ফোন দেখার সময় এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

আরও পড়ুন

গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, সন্ধ্যার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসে চাকরির সুযোগ

২

বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় সহকারী শিক্ষক নিহত

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত কৃষক বাম্পার ফলনের আশা

৪

১০ লাখ টাকার প্রাইজপুল ও ল্যাপটপ জয়ের সুযোগ: শুরু হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’

৫

১৫৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জাতীয় সংসদ সচিবালয়

৬