ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৫:৩৩ পিএম

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যাহ্ন বিরতির পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় ১ ঘণ্টা ধরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুপুরের খাবার শেষে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মহাসড়কের পাশে অবস্থান নেন। পরে আচমকাই তারা সড়কে ময়লা আবর্জনার বস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরসহ কয়েক দফা দাবি জানিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিতে গেলে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বিজিবির গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শ্রমিকরা বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। বর্তমানে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন

এর আগে, আজ সকালে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যায়। আন্দলোনের জেরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আচমকাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে।

তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। বর্তমানে কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে। আশপাশের পুরো এলাকায় পুলিশ, বিজিবি, আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

১

নেত্রকোনার মোহনগঞ্জে হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

২

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি

৩

পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়

৪

বগুড়াবাসীকে একটু ধৈর্য্য ধরতে বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৫

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

৬