নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
আজ শুক্রবার প্রথম দিনের কাজ শুরু করেছে এই কমিটি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত কমিটির সদস্যরা সকালে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তারা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান।
আরও পড়ুনতদন্ত–সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। যেসব কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে তারা এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করবেন।
গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794565889.jpg)






