ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৩৫ পিএম

পাবনায় যৌথ অভিযানে ৫ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনায় যৌথ অভিযানে ৫ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় যৌথ অভিযানে ৫ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

১

বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তায় পাঠদান করা সেই বিদ্যালয়ের চালাটিও উড়ে গেছে

২

বগুড়ার সোনাতলায় ভোগান্তিতে ৬ শতাধিক জমির মালিক

৩

বগুড়ায় ইউপি মেম্বারসহ দুই অনলাইন জুয়ারি গ্রেফতার

৪

বগুড়ার ধুনটে মুক্ত জলাশয়ের বুকে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল

৫

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

৬