ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:৪৮ পিএম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার

দিনাজপুর জেলা প্রতিনিধি: সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

রাতে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপন, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। যেন দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। গত বৃহস্পতিবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরণের অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার

১

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের অর্থদন্ড

২

আকিজ বেকারসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল গাজীপুর

৩

গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে ১২ শতাধিক মানুষ অসুস্থ

৪

টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে এসিআই, আবেদন অনলাইনে

৫

চাঁপাইনবাবগঞ্জে কাঁচা বাজার উচ্ছেদ না করে স্থায়ী করার দাবিতে মানববন্ধন

৬