ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০১:৫৪ পিএম

খাদিজাতুল খোরশেদ খুশি

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: উপকূলীয় এলাকার অস্তিত্ব সংকট

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: উপকূলীয় এলাকার অস্তিত্ব সংকট

বৈশ্বিক উষ্ণায়নের ফলে স্থলভাগের হিমবাহ ও বরফের চাদর গলে সমুদ্রে পানির উচ্চতার পরিমাণ বাড়ছে।সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কেবল পরিবেশগত সংকট নয়, এটি মানুষের অস্তিত্ব, জীবিকা, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। কেননা এভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। 

এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে ৪.৭ মিলিমিটার করে বাড়লেও, ২০২৪ সালে তা লাফিয়ে রেকর্ড ৫.৯ মিলিমিটারে গিয়ে ঠেকেছে—যা স্পষ্ট করে দেয় যে জলস্তর এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর গতিতে বাড়ছে। শতাব্দীর শেষ অর্থাৎ ২১০০ সালের মধ্যে সমুদ্রের জলস্তর কমপক্ষে ০.৫৫ মিটার থেকে শুরু করে চরম পরিস্থিতিতে ১ মিটার বা তারও বেশি উঁচুতে ওঠার আশঙ্কা রয়েছে। 

বিশ্বব্যাংকের ২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী, জলবায়ুর অভিঘাতের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারেন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এমন ভয়াবহ ভবিষ্যৎ আসন্ন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো, বৃক্ষ নিধন, বন উজাড় যেন কমছেই না। এসবের ফলে দিন দিন বায়ুমন্ডলে কার্বনডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রাখছে। যার ফলে ধীরে ধীরে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এমন মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 

গবেষকরা বলেছেন, হিমবাহ গলন, সাগরের উষ্ণতা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানি উত্তোলন, পলি ক্ষয়সহ প্রাকৃতিক পরিবর্তন এবং মানুষের হস্তক্ষেপ সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির জন্য দায়ী। এতে ঝুঁকি বাড়ছে উপকূলীয় নিম্নভূমির দেশগুলোর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় বাংলাদেশসহ নিচু উপকূলীয় এলাকা ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রায় ৯০ কোটি মানুষ ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়বে বলে আশঙ্কা করেছেন গবেষকরা। 

আরও পড়ুন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে শুধু ঘরবাড়ি তলিয়ে যাবে শুধু তা নয়। এতে সমুদ্রের কোনো কোনো প্রজাতির মাছের টিকে থাকা কঠিন হবে। কারণ, পানির উষ্ণতায় পরিবর্তন ঘটলে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক প্রজাতির মাছ হয়তো সমস্যায় পড়বে। তখন দেখা যাবে কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে নদীর পানিও ছড়িয়ে যাবে এবং লবণাক্ত হয়ে যাবে। এতে সুপেয় পানির অভাবে মানুষের বসবাস সমস্যার মুখে পড়বে। অন্যদিকে বরফ গলনের কারণে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রা ও লবণাক্ততার ভারসাম্য নষ্ট হচ্ছে। যা মেরু অঞ্চলের প্রাণী পেঙ্গুইন, পোলার বিয়ার ও সিল মাছের আবাসস্থল ও খাদ্যশৃঙ্খলে মারাত্মক প্রভাব ফেলছে। 

এভাবে প্রতিনিয়ত বরফ গলন বৃদ্ধি পেলে এসব প্রাণীর টিকে থাকা কঠিন হবে। প্রায়শই সংবাদ পাওয়া যায়, গ্রিনল্যান্ডের উপকূলীয় হিমবাহগুলো থেকে বড় বড় বরফখন্ড বা আইসবার্গ প্রতিনিয়ত ভেঙে পড়ছে। পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস গ্লেসিয়ার এবং রস আইস শেল্ফের মতো বিশাল বরফের স্তূপ নিচের সমুদ্রের গরম পানির প্রভাবে ও গলে নিচে বা সমুদ্রে ভেঙে পড়ছে। এসব সংকট মোকাবিলা করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কেননা পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া বন্ধ না করতে পারলে অসংখ্য এলাকা সমুদ্রে তলিয়ে যাবে। তাই যতদ্রুত সম্ভব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে; জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা জরুরি। 

লেখক : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি , ইডেন মহিলা কলেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: উপকূলীয় এলাকার অস্তিত্ব সংকট

১

হত্যার আধাঘণ্টা পরে ঘটনাস্থলে ফিরে ঘাতক বলল ‘আমি মেরেছি’

২

হৃদয় ভেঙে গেছে, পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের : হামজা

৩

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান

৪

সরকার গঠনে আইজেনকোটকে নতুন প্রস্তাব নেতানিয়াহুর

৫

কারিনার পর বিতর্কে দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

৬