ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ পিএম

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন দখলের পথে হুথিরা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন দখলের পথে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এলাকা দখলে নেয়ার পর ঐতিহাসিক এডেন শহরের দিকে এগোচ্ছে হুথি বিদ্রোহীরা। তাদের রুখতে ও নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সেনাবাহিনী। তারা জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থানে ৬৬১ হামলা চালানো হয়েছে। এতে ১৭৩ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে সেনাবাহিনী।

সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সোমবার (১৬ নভেম্বর) জানিয়েছেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) অভিযানের আওতায় এসব হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে ১৫টি বিমান হামলা, ৫২৬টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি জানান, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার, পর্যবেক্ষণ চৌকি এবং বিভিন্ন দুর্গও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সহায়তায় সরকারি বাহিনী তাইজ, মারিব ও আল-জউফ প্রদেশে হুথিদের মোকাবিলা করে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টগুলোতেও সামরিক অভিযান চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তবে বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এর আগে সরকারি জোটের বাহিনীগুলো যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকবার বিপর্যয়ের মুখে পড়েছিল। হুথির হামলার মুখে তারা বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী কৌশলগত অবস্থানগুলো থেকে সরে আসতে বাধ্য হয়। এখন তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষার জন্য নতুন করে অবস্থান নিচ্ছে। আল জাজিরা জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এর ফলে সরকারি সেনাদের বেশ কিছু অবস্থান ছেড়ে দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের রাজনৈতিক ক্ষেত্রেও একটি বড় ঘটনা ঘটেছে। ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে, যার মাধ্যমে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিল অনুযায়ী, হুথিদের যে কোনো কর্মকাণ্ড, তাদের অর্থায়ন এবং অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। 

রাষ্ট্র পরিচালিত সাবা বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এই বিলে গোষ্ঠীটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করার বিধান রাখা হয়েছে। এছাড়া, তাদের সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন পুঁতে রাখা ও আন্তর্জাতিক নৌ-চলাচলকে লক্ষ্যবস্তু করার মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আইনটি এখন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পেশ করা হবে। তিনি এতে অনুমোদন দিলে সেটি আইন হিসেবে কার্যকর হবে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন দখলের পথে হুথিরা

১

পূর্বাচলে বেআইনি আবাসন প্রকল্প বন্ধের দাবি ডেভেলপারদের সংগঠনের

২

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

৩

শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি কতটা অন্যায্য

৪

ওয়াশিংটনে হামলার পরিকল্পনা ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড়

৫

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, চলছে জিজ্ঞাসাবাদ

৬