ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০১:৩৮ পিএম

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি আরব রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর তার এ পদে নির্বাচিত হওয়ার ঘটনা দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ইসরায়েলের নির্বাচনে আরবদের প্রতিনিধিত্বকারী ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট একাই পেয়েছে ১১টি আসন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আল জাজিরাকে আহমেদ তিবি বলেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আমরা ১১টি আসন পেয়েছি।’

তিবির অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের উসকানি সত্ত্বেও সে চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিবি বলেন, ‘বেপরোয়া উসকানি দিয়েও তারা ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।’

আরও পড়ুন

জয়েন্ট লিস্টের শরিক তাআল পার্টিরও নেতা আহমেদ তিবি। অন্যদিকে ডানপন্থী ইহুদি দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হতে যাচ্ছেন বলে সোমবার নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটি জানিয়েছে। চলতি মাসের শুরুতে গাদি আইজেনকটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর আইজেনকটকে সমর্থন দেয় ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি দল ও জোট।

পার্লামেন্টে আসনসংখ্যা বাড়ার পর নিজেদের জনগোষ্ঠীর প্রতি বৈষম্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় রাজনৈতিক প্রতিনিধিত্ব কাজে লাগাতে চাইছে আরব নেতৃত্বাধীন দলগুলো। এর আগে রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি। তাদের বিরুদ্ধে ‘মাফিয়াসুলভ আচরণের’ অভিযোগও তোলেন তিনি। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দেশটির সংবাদমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এ দাবি জানান তিবি। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা

১

পেছাল পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের তারিখ

২

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

৩

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, তুললেন ছেলেকে অসম্মানের অভিযোগ

৪

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

৫

 জাভির নেদারল্যান্ডসকে ৫ গোল দিলো জার্মানি

৬