ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী হোসেন মোল্লা ওই এলাকার মৃত আনেচ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন আলী হোসেন মোল্লা। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা চলে যান।
আরও পড়ুনএ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, গ্রেফতার আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_original_1791275816_original_1793511383_medium_1794907593.jpg)
_medium_1794907044.jpg)
_medium_1794895049.jpg)
_original_1790406357_original_1793854433_medium_1794894805.jpg)
_medium_1794911186.jpg)
_medium_1794906074.jpg)
_medium_1794897945.jpg)