তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, দুই চালককে কুপিয়ে লুটপাট
চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলার পর আহত অবস্থাতেই চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুনউথলী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_original_1791275816_original_1793511383_medium_1794907593.jpg)
_medium_1794907044.jpg)
_medium_1794895049.jpg)
_original_1790406357_original_1793854433_medium_1794894805.jpg)
_medium_1794894048.jpg)
_medium_1794897945.jpg)
_medium_1794894505.jpg)
_medium_1794892127.jpg)