ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:২৭ পিএম

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।রাজনৈতিক দলের প্রোফাইল

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

আরও পড়ুন

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১

প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

২

তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, দুই চালককে কুপিয়ে লুটপাট

৩

দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৪

ন্যাটোকে ভেঙে দিতে ভিন্ন কৌশলে এগোচ্ছেন পুতিন

৫

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

৬