ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫৪ পিএম

জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যা, মা গ্রেফতার

সংগৃহীত,জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যা, মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই নিজের নবজাতক কন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের স্মিথ কাউন্টির পোলকভিল শহরে। 

ময়নাতদন্তে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে ভোঁতা কোনো বস্তুর আঘাতে সৃষ্ট গুরুতর জখমের কথা উঠে এসেছে। তদন্তকারীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত নারীর নাম জ্যান্টেল শ্যারন জর্ডান। ২৫ বছর বয়সী এই নারী গত ১৮ অক্টোবর পোলকভিল শহরে একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার পরপরই শিশুটির জন্য জরুরি চিকিৎসাসেবা চেয়ে নিজেই ফোন করেন তিনি। তার ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা।

সেখানে গিয়ে তারা জানতে পারেন, প্রায় এক ঘণ্টা আগেই জর্ডান সন্তান জন্ম দিয়েছেন। নবজাতককে পরীক্ষা করে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে কাছাকাছি জ্যাকসন হাসপাতালে পাঠানো হয়।

স্মিথ কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে নেওয়ার পরপরই নবজাতকটি শারীরিক জটিলতায় ভুগতে শুরু করে। প্রথমদিকে এসব জটিলতার সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছিল না। তবে চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন, জন্মের পর শিশুটি গুরুতর আঘাত পেয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সেই আঘাতের সঙ্গে লড়াই করে বাঁচতে পারেনি নবজাতকটি। হাসপাতালে ভর্তির দুই দিন পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন

শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মিসিসিপি ক্রাইম ল্যাবরেটরিতে ময়নাতদন্ত করা হয়। প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘ব্লান্ট ফোর্স ট্রমা’ বা ভোঁতা কোনো বস্তুর আঘাতে সৃষ্ট গুরুতর শারীরিক ক্ষতকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুর ধরনকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়।

ময়নাতদন্তের ফল হাতে পাওয়ার পর তদন্তের পরিধি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য জর্ডানকে শেরিফের কার্যালয়ে আসতে বলা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। তবে নবজাতকের ওপর ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে আঘাত করা হয়েছিল, সে বিষয়ে তদন্তকারীরা বিস্তারিত কিছু জানাননি।

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন স্মিথ কাউন্টির শেরিফ জোয়েল হিউস্টন। তিনি বলেন, এই তদন্তে জড়িত প্রত্যেকের জন্যই এটি একটি ভয়াবহ ঘটনা। এ ধরনের ঘটনা যে কারও পক্ষে বোঝা কঠিন, বিশেষ করে যখন একটি নিষ্পাপ শিশুর প্রাণহানির বিষয় জড়িয়ে থাকে।


সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যা, মা গ্রেফতার

১

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিপক্ষ হচ্ছেন ফ্রান্স ফুটবলপ্রধান

২

ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

৩

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

৪

সাইদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

৫

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬

৬