ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫১ পিএম

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিপক্ষ হচ্ছেন ফ্রান্স ফুটবলপ্রধান

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিপক্ষ হচ্ছেন ফ্রান্স ফুটবলপ্রধান

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। 

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়তে দিয়ালোকে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শুধু আমন্ত্রণই নয়, ইউরোপের সদস্যসংস্থাগুলো তার প্রতি সর্বসম্মত সমর্থনও ঘোষণা করেছে। 

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে উয়েফা জানায়, সংস্থাটির সভাপতি আলেকসান্দার সেফেরিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় ইউরোপের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা দিয়ালোকে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানান। দিয়ালো সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফ্রান্স ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা রয়েছে।

উয়েফার ৫৫টি সদস্যসংস্থার প্রতিনিধিত্বকারী এই জোট জানিয়েছে, ফিফার নেতৃত্ব ও পরিচালনব্যবস্থা নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। বিশ্ব ফুটবলে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনা, সব অঞ্চলে ফুটবলের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে তারা। আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ১৮ নভেম্বর। প্রার্থী হতে হলে অন্তত পাঁচটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন প্রয়োজন।

৬৩ বছর বয়সী দিয়ালো ২০২৩ সালের জানুয়ারি থেকে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সভাপতি নোয়েল ল্য গ্রায়েত একাধিক বিতর্কের মুখে পদত্যাগ করলে প্রথমে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান তিনি। একই বছরের জুনে নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে চার বছরের জন্য আবারও সভাপতি নির্বাচিত হন দিয়ালো।

আরও পড়ুন

ইনফান্তিনোর সঙ্গে উয়েফার বিরোধের পেছনে রয়েছে ফিফার একটি বাণিজ্যিক পরিকল্পনা। গত জুলাইয়ে ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বের সঙ্গে যুক্ত একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেন। সদস্যসংস্থাগুলোর সঙ্গে আগে আলোচনা না করেই এ উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ হয় উয়েফা। ব্যাপক সমালোচনার মুখে পরে পরিকল্পনাটি থেকে সরে আসে ফিফা।

ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী খুঁজতে গিয়ে উয়েফাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। এর আগে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানির নাম আলোচনায় এসেছিল। তবে কানাডীয় এই কর্মকর্তা পরে নিজের কনফেডারেশনের সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত মাসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে। এএফসির ৪৭টি সদস্যসংস্থা রয়েছে। ফলে ফিফা নির্বাচনে বিভিন্ন কনফেডারেশনের সমর্থন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠছে।

২০১৬ সালে দুর্নীতির কেলেঙ্কারিতে সেপ ব্লাটারের বিদায়ের পর ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিপক্ষ হচ্ছেন ফ্রান্স ফুটবলপ্রধান

১

ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

২

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

৩

সাইদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

৪

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬

৫

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

৬