ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:০৭ পিএম

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার : ধর্মমন্ত্রী

সংগৃহীত,প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার : ধর্মমন্ত্রী

দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?

আরও পড়ুন

জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার : ধর্মমন্ত্রী

১

ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

২

জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যা, মা গ্রেফতার

৩

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিপক্ষ হচ্ছেন ফ্রান্স ফুটবলপ্রধান

৪

ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

৫

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

৬