ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৮:০০ পিএম

রাস্তায় ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাস্তায় ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফেনীর পরশুরামে রাস্তায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননাই বিবি (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ননাই বিবি ওই গ্রামের জর্দার বাড়ির কাশেমের স্ত্রী।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিদ্যুৎস্পষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ননাই বিবি গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করেন সাম্প্রতিক ঝড়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার ওপর অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে। অন্য কোনো পথচারী বা শিশু যেন দুর্ঘটনার শিকার না হয় সেই সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নিজ উদ্যোগে তারটি রাস্তার পাশ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। 

কিন্তু তারটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করলেও পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, যে কোনো ঝড়-বৃষ্টির পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিয়মিত লাইন তদারকি (পেট্রোলিং) করার নিয়ম থাকলেও তারা তা ঠিকমতো করেন না। কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও নিয়মিত তদারকির অভাবেই একটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও পল্লী বিদ্যুতের গাফিলতির বিচার দাবি করেছেন।

পরশুরাম পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহেল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেন। তবে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তারটি ছেঁড়া অবস্থায় ঝুলে ছিল ঠিকই কিন্তু এ ব্যাপারে স্থানীয়ভাবে আমাদের অফিসে আগে থেকে কোনো অভিযোগ বা তথ্য দেয়া হয়নি। সময়মতো তথ্য না পাওয়ার কারণেই ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা সম্ভব হয়নি।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিদ্যুৎস্পষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় ছিঁড়ে পড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পীরগঞ্জে অটোর ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

রূপায়ণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা