ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১১:১৯ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থী নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৫ নম্বর ব্লকে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসে অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা তাদের খোঁজে অভিযান চালাচ্ছেন।
 
আজ বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
 
স্থানীয়দের তথ্যমতে, মাদ্রাসায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল। বাকিদের উদ্ধারে জন্য ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমের কারণেই সংসারটা টিকে আছে: স্ত্রীর প্রশংসায় আসিফ

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, পা হারানোর শঙ্কা