ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১১:১৩ পিএম

‘দিনের আলোয় ডাকাতি’ আর্জেন্টিনার জয় নিয়ে নিয়ে মরিনহো

‘দিনের আলোয় ডাকাতি’ আর্জেন্টিনার জয় নিয়ে নিয়ে মরিনহো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ম্যাচে মিশরের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়াকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

মরিনহোর দাবি, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের পরিশ্রমকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে এবং এত বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।

আরও পড়ুন

ম্যাচটিতে মিশর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে ভিএআরের সিদ্ধান্ত, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে মিশর শিবিরে তীব্র ক্ষোভ দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী 

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আমরা বেঁচে থাকতে গণরুম-গেস্টরুম কালচার ফিরে আসতে দিবো না : সাদিক কায়েম