ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:৩৯ পিএম

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তের হামলায় আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ৪ জুলাই রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম নির্যাতন চালায়। এ সময় মারধর করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসা শেষে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা তখন বুবিকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ১টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি  

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

টেকসই ড্রেনেজ মডেল: বগুড়ার জলাবদ্ধতা নিরসনের প্রকৌশল চাবিকাঠি

রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস