ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:২৭ পিএম

ঝিনাইদহে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ বুধবার (৮ জুন) দুপুর ১২টায় তিনি সেনাবাহিনী হেলিকপ্টার যোগে ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায়  মহড়াস্থলে পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার পাশাপাশি যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সেনা কর্মকর্তাদের সূত্র জানিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা

বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা 

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১

১৪৬০ কর্মী নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন ফি ২২৩ টাকা