ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০১:১৮ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন হাওয়াখানা এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান।

দণ্ডপ্রাপ্তরা হলো, দরবস্ত ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে মিণ্টু প্রধান(৪০) এবং শিবগঞ্জ উপজেলার রহবল চন্দ্রহাট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর মণ্ডল (৩৬)। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং দু’টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের মূল হোতা বোয়ালিয়া গ্রামের মনছেরের ছেলে শামীমসহ কয়েকজন পালিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী বছর : ত্রাণমন্ত্রী

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ