ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০১:২১ এএম

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

- এআই দিয়ে তৈরি ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যান।

আরও পড়ুন

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হলে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

নতুন মিডফিল্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের