নেস্লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল; গুণগত মান ও অর্থনৈতিক অংশীদারিত্বের অঙ্গীকার
সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মি. মার্কাস লেইটনার এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ১ জুন ২০২৬ তারিখে শ্রীপুর, গাজীপুরে অবস্থিত নেস্লে বাংলাদেশ পিএলসি’র একমাত্র ফ্যাক্টরীটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মি. রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্লে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরা হয়।
ফ্যাক্টরী পরিদর্শনের সময় প্রতিনিধিদল নেস্লের বিশ্বমানের উৎপাদন ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষত ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের উৎকর্ষতা তাদের দৃষ্টি আকর্ষণ করে, যা আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং উৎকর্ষতার প্রতি নেস্লে’র অঙ্গীকার-এর প্রতিফলন। প্রতিনিধিদল উল্লেখ করেন যে, শ্রীপুর ফ্যাক্টরীটি একটি উজ্জ্বল উদাহরণ-যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আরও পড়ুননেস্লে বাংলাদেশ-এর ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ (Creating Shared Value) উদ্যোগের মাধ্যমে পুনরুজ্জীবনমূলক কৃষি (Regenerative Agriculture), পুষ্টি এবং তরুণদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে, যা বর্তমানে ২০,০০০-এর বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে। উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং বাংলাদেশে অব্যাহত বিনিয়োগ ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি উৎসাহিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন









