ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ১০:১৭ পিএম

২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

২২ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জুন) রাত ৪টা থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত নানা কারণে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল।

আজ শনিবার (৬ জুন) সকালে এই যানজট বেড়ে ১৮ কিলোমিটারে হয়েছিল। পরে দুপুর ২টার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে যমুনা সেতুতে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
২৩ ঘণ্টায় যমুনা সেতুর ওপর ২৪টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে যে সময় লেগেছে, এতে আরও গন্তব্যে যাওয়া মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ ভারতীয় নারীর পুশইন ঠেকাল বিজিবি

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল!

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার তীর রক্ষা বাঁধে ভয়াবহ ধস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে : মির্জা ফখরুল