গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় খাজা মিয়া (৫৩) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোভ্যানে থাকা অপর দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জুমার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাজা মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার আব্দুর রহিম ফুটুর ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ঢাকা-রংপুর মহাসড়কের জুমার ঘর এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি এসে পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক খাজা মিয়া নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার মৃত খাদেম হোসেনের ছেলে আবু সাঈদকে (৩৮) উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনএ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন





_medium_1784924534.jpg)



