ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৩:০১ পিএম

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে : মির্জা ফখরুল , ছবি: সংগৃহীত।

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দলের ভেতর থেকে না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে এবং  তিনি আগ্রহী কি না, এ বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানিয়েছে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে ক্ষমতাসীন বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে দলটির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে : মির্জা ফখরুল

টাইফয়েডে আক্রান্ত সিজেপি নেতা অভিজিৎ, আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই : সিজেপি

বিকল বাসে চার গাড়ির সংঘর্ষে ২ মোটরসাইকেলের আরোহী নিহত 

বেলজিয়ামের দায়িত্বে মার্ক ফন বোমেল