ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১২:৫৪ পিএম

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন : আইনমন্ত্রী

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন : আইনমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 

আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান। 

আইনমন্ত্রী বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। আইনমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আট জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে। তিনি জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন

এসময় আগের রাষ্ট্রপতির মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনও মন্তব্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন : আইনমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে রাশিয়া-চীনকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা 

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি

চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা