ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১২:২২ এএম

রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন তার বিচার দাবি করা হাস্যকর : রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত, রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন তার বিচার দাবি করা হাস্যকর : রাশেদ খাঁন

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে বহাল রেখে সুবিধা নেওয়ার পর এখন তার বিচারের দাবি তোলাকে ‘পুরোপুরি হাস্যকর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে মূলত জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বক্তব্য দেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আইনি দায়মুক্তি ভোগ করেন। তার দাবি, নাহিদ ইসলাম ও সংশ্লিষ্টরা যদি বিদায়ী রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে এই দায়মুক্তির বিষয়টি প্রযোজ্য হতো না এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি বা বিচারিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত।

তিনি আরও বলেন, বিদায়ী রাষ্ট্রপতির অধীনেই শপথ নেওয়ার মাধ্যমে তাকে কার্যত মার্জনা দেওয়া হয়েছিল এবং নাহিদ ইসলামদের পরামর্শে গঠিত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তার অবস্থান নতুন করে বৈধতা পেয়েছিল। তাই কোনো ব্যক্তিকে বৈধতা দেওয়ার পর আবার তার বিচারের দাবি তোলা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

রাশেদ খাঁনের ভাষ্য, এ পরিস্থিতির জন্য নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের জাতির কাছে জবাবদিহি করা উচিত। নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন বিদায়ী রাষ্ট্রপতির বিচারের দাবি তোলা মূলত নিজেদের ভুল আড়াল করা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।

তিনি আরও প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো বিচারিক উদ্যোগ নেওয়া হয়নি। তার মতে, সে সময় দায়িত্বে থেকে কোনো ব্যবস্থা না নিয়ে পরে বিচারের দাবি তোলা নিতান্তই হাস্যকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন তার বিচার দাবি করা হাস্যকর : রাশেদ খাঁন

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ হিজড়া গ্রেফতার

উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব 

মোবাইল অ্যাপসে পরিচয় বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

চাঁপাইনবাবগঞ্জে ৩১ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১