চাঁপাইনবাবগঞ্জে ৩১ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৩১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি হেরোইন ও ৯শ’ পিস ইয়াবাসহ রসুল মিয়া(৪২) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। সে শিবগঞ্জের শাবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রসুল মিয়ার বাড়িতে অভিযানটি চালানো হয়। আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনএ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
মন্তব্য করুন







