''মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন'' অফারে বিশাল গরু পেলেন ভাগ্যবান ক্রেতারা
আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টারে গত বছরগুলোর ন্যায় এবছরও চলছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০৩ অফার। এই অফারে গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে পেতে পারেন ফ্রিতে গরু জিতে নেয়ার সুযোগ। এছাড়াও রয়েছে ওমরাহ হজের প্যাকেজ, একটি ফ্রিজের সাথে আরেকটি ফ্রি, ওভেন, নগদ মূল্যছাড়সহ নিশ্চিত আকর্ষণীয় উপহার।
মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফারে মিনিস্টার ফ্রিজ কিনে বিশাল গরু জিতেছেন ঝিনাইদহ কোটচাঁদপুরের মোঃ আব্দুল হান্নান, বরিশাল শায়েস্তাবাদের সাজ্জাদ সাব্বির, ঢাকা শেওড়াপাড়া থেকে মোঃ সুজন মিয়া, ময়মনসিংহ ত্রিশালের মোঃ ইব্রাহিম খলিল এবং চাঁপাইনবাবগঞ্জ নাচোল থেকে মোঃ আনারুল হক। এছাড়াও মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফারে মিনিস্টার ফ্রিজ কিনে ওমরা হজ প্যাকেজ উপহার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এর সুমন রেজা। সেই সাথে মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফারে মিনিস্টার ফ্রিজ কিনে ফ্রি ফ্রিজ জিতেছেন ঢাকা বাড্ডা থেকে জহির রায়হান, সিলেট আম্বরখানা থেকে তৈয়ব আলী, ঝিনাইদহ মহেশপুর থেকে মোঃ সুজন হোসেন এবং সাতক্ষীরা থেকে মোঃ রাজু হোসেন। পাশাপাশি এই অফারে ফ্রিজ কিনে ওভেন ফ্রি পেয়েছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে মোহাম্মদ আলী হোসাইন, টাঙ্গাইল থেকে মোঃ রাসেল হোসেন এবং ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামসহ আরো অনেকে।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, “প্রতিটি ঈদই আমাদের জন্য বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। ঈদুল আজহাও এর ব্যতিক্রম নয়। আমরা এই সময়কে ঘিরে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের তুষ্টি। গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় গতবছর গুলোর ন্যায় এবছরও আমরা ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার নিয়ে এসেছি এবং সাড়া দেশে ক্রেতাদের ব্যাপক সাড়াও পাচ্ছি। আশা করছি, ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন অফারে উপহার জিতে ক্রেতাগণ বেশ আনন্দিতই হচ্ছেন।
আরও পড়ুনমিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোঃ জুয়েল রানা বলেন, বরাবরের মত মিনিস্টার সব সময় ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। আমরা গত বছরগুলোতে মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফারটির ব্যাপক সাড়া পেয়েছি। যার ফলশ্রুতিতে এবছরও ক্রেতা সাধারণের জন্য মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-৩ অফার দেয়া হয়েছে। এই অফারে ক্রেতাগণ ফ্রিজ কিনে বিশাল গরু, ওমরা হজ প্যাকেজ, একটির সাথে আরেকটি ফ্রি ও নগদ মূল্যছাড়সহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাচ্ছেন এবং আনন্দ প্রকাশ করছেন।
মিনিস্টার কর্তৃপক্ষ আরও জানিয়েছেন এই অফারে প্রদানকৃত গরু উপহার মাত্র, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়।
মন্তব্য করুন









