ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৩:২১ পিএম

বেআইনিভাবে, বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

বেআইনিভাবে, বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ বছর পর বহুল আলোচিত মামলা ইস্যুতে আক্ষেপ প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়িকা দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‌্যাবের অভিযান শেষে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পরই গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমণি। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদও জানান নায়িকা।

দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়। যার জেরে ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয় তাকে। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে রয়ে গেছে বলে স্পষ্ট করেন নায়িকা। শুধু তাই নয়, নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানোর কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। আদালত যদি তাকে অব্যাহতিও দেন তবে কি তার হারানো সম্মান, মানসিক শান্তি কখনো ফিরে পাবেন’ রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন পরীমণি।

পরীমণির দাবি, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান আভিনেত্রীর।

আরও পড়ুন

সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। স্পষ্ট করে এ চিত্রনায়িকা জানান, অতীতের ক্ষত নিয়ে নয় বরং কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের রাজার ঢাকায় যাত্রাবিরতি,সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী বছর : ত্রাণমন্ত্রী

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭