চট্টগ্রামে প্রথম গাইবেন মিতালী দাস
অভি মঈনুদ্দীন ঃ দিব্যানী দাস মিতালী, সিলেটের মেয়ে। পেশায় একজন সঙ্গীতশিল্পী। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী তিনি। যদিও সিলেটেই স্থায়ীভাবে বসবাস করেন তিনি, কিন্তু শুধু যে সিলেটেই তিনি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন এমনটি নয়। সিলেটের বাইরে রাজধানীতে এসেও স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সিলেটের আশেপাশের এলাকাতে তার নিয়মিত স্টেজ শো’তে গাইতে হয়।
তবে এবারই প্রথমবারের মতো মিতালী চট্টগ্রামের একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ২৭ আগস্ট রাতে চট্টগ্রামের আগ্রাবাদে একটি সামাজিক কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মিতালী। সঙ্গে থাকবেন তার নিজস্ব মিউজিসিয়ান।
আরও পড়ুনমিতালী বলেন,‘ এর আগে আমি খাগড়াছড়ি, ফটিকছড়িতে গিয়েছিলাম স্টেজ শো’তে গাইবার জন্য। তবে চট্টগ্রামে আমার কখনো যাওয়া হয়নি। এবারই প্রথম চট্টগ্রামের মাটিতে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। সঙ্গে যাবেন আমার মা ছায়া দাস। আমার সঙ্গে আমার মিউজিসিয়ানরাও যাবেন। যে কারণে আশা করছি চট্টগ্রামের শো’টি খুউব ভালো হবে। আমি চেষ্টা করবো আয়োজকদের মনের মতো কিছু গান শোনাতে এবং গানে গানে মুগ্ধতা ছড়াতে। ধন্যবাদ আয়োজকদের চট্টগ্রামের মাটিতে প্রথমবার আমাকে গাইবার সুযোগ করে দেবার জন্য। আরেকটি কথা না বললেই নয়, আমি একটা সময় শ্রদ্ধেয় ওস্তাদ সুমন বড়ুার কাছে গান শিখেছি। তিনি অসুস্থ, তাকেও দেখে আসতে পারবো ভেবে ভালোলাগছে।’ উল্লেখ্য, কিছুদিন আগে মিতালীর কন্ঠে ‘চোখেতে চোখ’ শিরোনামের একটি মৌলিক গান প্রকাশিত হয়। গানটি প্রকাশের পর তিনি দারুণ সাড়া পেয়েছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। মিতালী ফোক গান, আধুনিক গান, হিন্দী গান পরিবেশন করে থাকেন। তবে এই সময়ে এসে তিনি মৌলিক গান প্রকাশে আরো মনোযোগী হয়ে উঠার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, মিতালী দাস বিপ্রদাস ভট্টাচার্য্য’র কাছে অর্ধযুগেরও বেশি সময় ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন। এছাড়াও পণ্ডিত বলরাম দাস, সুমন বুড়য়া, রানা সিনহা, হিমাদ্রী বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। মূলত তার মা’ই তাকে গানের ভুবনে এগিয়ে যেতে সবচেয়ে বেশি সহযোগিতা করেন। প্রতিটি স্টেজ শোতে তার সার্বক্ষণিক সঙ্গীত তার মা। যে কারণে মিতালী নিশ্চিন্তে শো গুলো করতে পারেন। মায়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ মিতালী। মিতালীর ভাষ্যমতে, তার পাশে তার মা না থাকলে আজকের এই পর্যায়ে আসা তার সম্ভভ ছিলো না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787666845.jpg)
_medium_1787665343.jpg)

_medium_1787662295.jpg)

_medium_1787583133.jpg)


