ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৩:১৪ দুপুর

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, একাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (শো-রুম) মোঃ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (সেলস এন্ড মর্কেটিং) আলমগীর আজাদ পলক ও মোঃ  আল মামুন, কর্পোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি, কোম্পানির সচিব এ কে এম সায়েম হোসেনসহ  ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না।  মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, সুদীর্ঘ ২৪ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৫ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। আমি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদালতের রামিসা হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন মা-বাবা

পাঁচ বছরে জাপানে জনসংখ্যা কমেছে ৩১ লাখ!

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজ, বিকল্প কাকে নিচ্ছে আর্জেন্টিনা?

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১০

বিসিবি’র লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রতিনিধি