ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৮:০৯ রাত

বগুড়ার শাজাহানপুরে আম কুড়ানোর লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার: গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে আম কুড়ানোর লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার: গ্রেফতার ১ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: আম কুড়ানোর লোভ দেখিয়ে বগুড়ার শাজাহানপুরে ঘরে ডেকে নিয়ে ৩য় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৯) কে বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার বেজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আজ সোমবার (১ জুন) শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার শিশুটি তার বাবা-মা’র সাথে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত যুবক রাকিবুল ইসলাম (২৫) শিশুটিকে আম কুরানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ব্যাথা অনুভব করলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।

আরও পড়ুন

এমতাবস্থায় শিশুটির বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। শিশু বলাৎকারের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, মামলার আসামি রাকিবুল ইসলামকে গ্রেফতার করে আজ সোমবার (১ জুন)  আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে আম কুড়ানোর লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার: গ্রেফতার ১

বগুড়ার সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আম সংরক্ষণের সঠিক উপায়

বলেশ্বরে জেলের জালে ‘ড্রোনসদৃশ’ রহস্যময় বস্তু, এলাকায় তীব্র আতঙ্ক

জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির