ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬ ০৭:৫৯ পিএম

বগুড়ার সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১টায় সান্তাহার রেলগেট চত্বরে রেলভূমিতে অবস্থানরত সকল প্রকার লীজ গ্রহীতারা এই মানববন্ধনের আয়োজন করেন।

রেলওয়ে লাইসেন্স গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লাইসেন্স গ্রহীতা পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, শহিদুল রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন , রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত অর্থ বছরে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা হারে জমা প্রদান করা হয়। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে কর্তৃপক্ষ হঠাৎ বাণিজ্যিক পর্যায়ে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে।

আরও পড়ুন

সেই সাথে গত অর্থ বছরের ভাড়াও ৮০ টাকা হারে আদায় করবেন বলে জানিয়েছেন। তারমানে প্রতি বর্গফুটে আরো ৩৫ টাকা অতিরিক্ত জমা প্রদান করতে হবে। এর সঙ্গে লাইসেন্সগ্রহীতাকে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করও দিতে হবে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক ও জুলুমের শামিল।

বক্তাদের দাবি, গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমাতে হবে। চলতি অর্থ বছরের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাঁধা

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী সময় সূচি

উন্নয়ন ব্যয়ে বড় জোর, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রথম সিনেমার ঘোষণা দিলেন আল রাজীব

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরি