ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:৩০ বিকাল

ঠাকুরগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাশিমা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত নাশিমা (৩৬) পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার (১ জুন) সকালে ফাজিলপুর গ্রাম এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ

বগুড়ার শাজাহানপুরে আম কুড়ানোর লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার: গ্রেফতার ১

বগুড়ার সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আম সংরক্ষণের সঠিক উপায়

বলেশ্বরে জেলের জালে ‘ড্রোনসদৃশ’ রহস্যময় বস্তু, এলাকায় তীব্র আতঙ্ক

জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু