ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:৫৭ বিকাল

আম সংরক্ষণের সঠিক উপায়

সংগৃহীত,আম সংরক্ষণের সঠিক উপায়

লাইফস্টাইল ডেস্ক : ব্যাগভর্তি করে আম কিনে আনার পর আমরা অনেকেই তা সরাসরি ফ্রিজে রেখে দিই। কিন্তু সাধারণ এই ভুলটির কারণেই আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা সদ্য পাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের কম তাপমাত্রা আমের পাকার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং এর প্রাকৃতিক স্বাদ নষ্ট করে দেয়।

তবে সঠিক নিয়মে আম সংরক্ষণ করলে দীর্ঘদিন এর স্বাদ অটুট রাখা সম্ভব। চলুন, জেনে নিই পাকা আম সংরক্ষণের সঠিক উপায়।
সঠিক আম বাছাই : বাজার থেকে একেবারে বেশি পেকে যাওয়া আম না কেনাই ভালো। যদি কেনেন, তবে তা সেদিনই খেয়ে ফেলা উচিত।

কাগজে মুড়িয়ে রাখা : আমগুলো খবরের কাগজ বা কাগজের ব্যাগে মুড়িয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। আম থেকে নির্গত ইথিলিন গ্যাস এটিকে প্রাকৃতিকভাবে ও সুন্দরভাবে পাকতে সাহায্য করবে।

আরও পড়ুন

আলো ও বাতাস : আম ফ্রিজে যেমন রাখবেন না, তেমনই সরাসরি রোদ লাগে এমন জায়গাতেও রাখবেন না। ঘরের শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখলে আম ভালো থাকে।


আম পুরোপুরি পেকে গেলে তবেই তা ফ্রিজে রাখা যাবে। চেনার উপায় হলো—আমে হাত দিয়ে হালকা চাপ দিলে যদি নরম মনে হয় এবং আমের বোঁটার কাছে মিষ্টি সুগন্ধ বের হয়, তখন বুঝবেন এটি ফ্রিজে রাখার উপযোগী হয়েছে। এভাবে রাখলে আমের স্বাদ নষ্ট না হয়ে আরো বেশ কিছুদিন ভালো থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত