বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ জনের জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২৬টি মামলা ও ৩৩ জনের ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। গতকাল রোববার বিকেলে মহাসড়কের আনিকা পেট্রোল পাম্পের কাছে হবির মোড় নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ নিয়ে গত দুদিনে ৬৮ জনের জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, বগুড়া জেলা প্রশাসকের নিদের্শনামতে দ্বিতীয় দিনে আবারো বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘির অদুরে আনিকা পেট্রোল পাম্পের কাছে হবির মোড় নামক স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুনবিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা ও দুইজনের অধিক আরোহি বহন, পিকআপ, ট্রাক ও পণ্যবাহি যানবাহনে ছাদ বা খোলা অংশে যাত্রী বহন এবং মহসড়কে ব্যাটারি চালিত রিকসা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন চলাচলের উপড় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৩জনের ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য-এর আগের দিন ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫জনের ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মন্তব্য করুন




_medium_1780320041.jpg)
_medium_1780319635.jpg)
_medium_1780319068.jpg)

