রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বাদ মাগরিব এ জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, ধানমন্ডিতে জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। এরপর মঙ্গলবার (২ জুন) হেলিকপ্টার বা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে ভোলায় নেয়া হবে। সেখানে ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি হাই স্কুল মাঠে।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় মারা যান ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আরও পড়ুনতোফায়েল আহমেদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন বর্ষীয়ান এ নেতা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







