ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০১:২৭ এএম

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫ ৫) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী।

আজ সোমবার (১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁ এর ছেলে।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্চ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো.মোমেনুল ইসলাম জানান, সোমবার (১ জুন) দুপুরে   ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আইয়ুব খাঁ নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। 

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মারাত্মক আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

বগুড়া সদরের নূরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মনববন্ধন, মিছিল, সড়কে অবস্থান ও বিশেষ দোয়া

আইসিসিবিতে শিক্ষামেলার দ্বিতীয় দিন: শিক্ষার্থীদের ভিড়ে মুখর গুলনকশা হল

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই

আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা