ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৬:০৬ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

বগুড়া সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া সিটি কর্পোরেশনের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপশি মহানগরের সাতমাথা থেকে বনানী, মাটিডালী, তিনমাথা সড়কে অব্যাহত রয়েছে বিশেষ পরিচ্চন্নতা অভিযান। আজ শনিবার (২৫জুলাই) সকাল ৭টা থেকে শুরু হয়ে বগুড়া সিটি কর্পোরেশনের কর্মীরা সাতমাথা টু মাটিডালী, বানানী ও তিনমাথা সড়কের উভয় পাশের সড়কের আগাছা,বর্জ্য, কাঁদামাটি, বিভাজকের ওপরে থকা সৌন্দর্য্যবর্ধক গাছের অতিরিক্ত ডালপাল সহ পরিষ্কার করেন।

মহানগরের সড়কসমূহে সিটি কর্পোরেশনের মোট ১২৫ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত ছিলেন। বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম সড়কসমূহের বিভিন্ন পয়েন্টে কনজারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচ্ছন্নকর্মীদের কার্যক্রম তদারকি করেন।

সরেজমিনে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে, জেলা পুলিশের পিবিআই কার্যালয়ের সামনে, মুক্তির ফুলবাড়ী, পানি উন্নয়ন বোর্ড এলকায় পরিচ্ছন্ন কর্মীদের কাজ করতে দেখা যায় । এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, মহানগরের তিনমাথার অদূরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংলগ্ন সড়ক, তিনমাথা ফ্লাইওভারের নিচে এবং ষ্টেশনরোডে কাজ করছেন তারা।

আরও পড়ুন

আজ শনিবার (২৫জুলাই) বিকেল পর্যন্ত কাজ করে শেষ না হলে আাগামীকাল ওয়ার্ড পর্যায়ে নিয়মতি পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে এবং পরদিন সোমবার (২৭জুলাই) থেকে আবারও অব্যাহত থাকবে সিটি কর্পোরেশনের বিশেষ এই পরিচ্ছন্ন অভিযান বলে জানিয়েছেন সংশ্লিষ্টারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

বগুড়া সদরের নূরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মনববন্ধন, মিছিল, সড়কে অবস্থান ও বিশেষ দোয়া

আইসিসিবিতে শিক্ষামেলার দ্বিতীয় দিন: শিক্ষার্থীদের ভিড়ে মুখর গুলনকশা হল

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই

আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা